1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাজা সিটিতে ইসরায়েলের স্থল হামলা শুরু, হাজার হাজার সেনা মোতায়েন - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:৫৯|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

গাজা সিটিতে ইসরায়েলের স্থল হামলা শুরু, হাজার হাজার সেনা মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 138 Time View

আন্তর্জাতিক সংবাদ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে হামলার সূত্রপাত ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই স্থল অভিযানে অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন — ১৬২ নং এবং ৯৮ নং। এই দুই ডিভিশনে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে ৩৬ নং ডিভিশনও যুক্ত হবে, যা গাজা সিটিতে ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েকগুণ বাড়াবে।

স্থানীয় পরিস্থিতি ভয়াবহ: হামলার আগে শহরটিতে বিমান ও ড্রোন থেকে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়েছে। প্রায় সব উঁচু ভবন ধসে পড়েছে। হামলার আগে ইসরায়েলি সেনারা আশপাশের এলাকায় অবস্থান নিয়েছিল।

গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করছিল। ইসরায়েল শহরের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, তবে এখনও প্রায় ৬ লাখ মানুষ শহরে রয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী অনুমান করছে, গাজা সিটিতে হামাসের ৩–৪ হাজার যোদ্ধা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, শহরের নিয়ন্ত্রণ নিলে তারা জিম্মিদের উদ্ধার করতে পারবে। তবে জিম্মিদের পরিবার হামলার ফলে তাদের প্রিয়জনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork