1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:২৬|
শিরোনামঃ
ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 116 Time View
নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আশীষ বিশ্বাস: নীলফামারীর জলঢাকায় পাঠানপাড়া কবরস্থান সংলগ্ন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও অস্ত্র মাদ্রাসার সভাপতি ফয়সাল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্বিন, অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,
মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত পরিবেশ সৃষ্টিতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork