1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:২২|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 210 Time View
আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেড তাদের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন আয়োজনের মাধ্যমে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ব্যাংকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন আইএফআইসির ৪৯ বছরের এই সফল যাত্রায় ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জন সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতার ফলেই। ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক সেবা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শুভেচ্ছা বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ব্যাংকের পরিচালনা পর্ষদের সময়োপযোগী দিকনির্দেশনা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “আইএফআইসি ব্যাংক বর্তমানে শাখা ও উপশাখা মিলিয়ে ১,৪১৫টি আউটলেট এবং ৬,০০০ এরও বেশি দক্ষ কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের সেবা বিস্তৃত।”

তিনি আরও জানান, ব্যাংকটি গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে, যাতে ভবিষ্যতের ব্যাংকিং আরও সহজ, নিরাপদ ও স্মার্ট হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork