আসাদুজ্জামান জলঢাকা, নীলফামারী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় আশা প্রকাশ করেন, নীলফামারী-৩ আসনের ভোটাররা সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনে সচেতন ভূমিকা রাখবেন।