1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এখন কেমন আছেন সেলিম খান? - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৪৩|

এখন কেমন আছেন সেলিম খান?

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 143 Time View

বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই শিল্পী।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে।

এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা সেখানে ভিড় জমান এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে কেন এসব তথ্য বাইরে আসছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ‘ভাইজান’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork