1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর ভিডিওবার্তা - dailydeshkantha
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:৩৫|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর ভিডিওবার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 371 Time View

আন্তর্জাতিক ডেক্স: মৃত্যুর গুঞ্জন ও নানা জল্পনার মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে যুদ্ধের জন্য বিপুল অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এবং প্রতিরক্ষা খাতে বিশেষ বাজেট ঘোষণার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল। তবে তিনি স্বীকার করেন, যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয়।
তার ভাষায়, ‘কোনো প্রশ্ন নেই- আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু বড় বিষয় হলো, যুদ্ধ মানেই অনেক অর্থের প্রয়োজন।’

তিনি আরো জানান, এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় মেটাতে বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) অতিরিক্ত বরাদ্দ দিতে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে এখনো ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরো ১৯১ জন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork