1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল - dailydeshkantha
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৭|
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা দিলেন ‘ধুরন্ধর’খ্যাত গায়িকা বৃষ্টি থামার নাম নেই, জলাবদ্ধতা-যানজটে নাকাল রাজধানীবাসী শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ পূর্ণিমার জন্মদিন, ৪৫ বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা কচুয়া–বাজেধনেশ্বর সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা চকরিয়ায় বন্যাদুর্গত ৭০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৩, ২০২৬,
  • 37 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদানের সৌজন্য আমন্ত্রণে তার সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজ ও সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন, সংহতি ও ভালোবাসার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। একই সঙ্গে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদান ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমিরের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জুলাই আন্দোলনে দলটির ভূমিকার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, ইসলামের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে দলটি ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিনিধিদলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দলের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্বজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক ড. আবু হুরায়রা।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে। পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork