1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বৃষ্টি থামার নাম নেই, জলাবদ্ধতা-যানজটে নাকাল রাজধানীবাসী - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৫:৪৫|
শিরোনামঃ

বৃষ্টি থামার নাম নেই, জলাবদ্ধতা-যানজটে নাকাল রাজধানীবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬,
  • 49 Time View

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১২ জুলাই ২০২৬:  টানা বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর স্বাভাবিক জনজীবন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের পর রোববার সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও, শাহবাগসহ বিভিন্ন এলাকায় সড়কে ধীরগতির যান চলাচল এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা যায় তীব্র ভিড়। অনেক যাত্রী একাধিক বাস ছেড়েও উঠতে পারেননি, আবার বাসের ভেতরেও ছিল উপচে পড়া ভিড়।

বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহনের গতি কমে যায়। ফলে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে চলমান জলাবদ্ধতা ও যানজটজনিত দুর্ভোগ আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork