1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ - dailydeshkantha
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৭|
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা দিলেন ‘ধুরন্ধর’খ্যাত গায়িকা বৃষ্টি থামার নাম নেই, জলাবদ্ধতা-যানজটে নাকাল রাজধানীবাসী শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ পূর্ণিমার জন্মদিন, ৪৫ বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা কচুয়া–বাজেধনেশ্বর সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা চকরিয়ায় বন্যাদুর্গত ৭০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬,
  • 22 Time View

নিজস্ব প্রতিবেদক: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন নেতাকর্মীরা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন

ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

ঘটনার তদন্ত চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork