1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, পরিবর্তন আসছে বিধিমালায় - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:১৯|
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন ইলিশ রক্ষায় সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূল জুড়ে কড়া নজরদারি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, পরিবর্তন আসছে বিধিমালায়

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 408 Time View
প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, পরিবর্তন আসছে বিধিমালায়
প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, পরিবর্তন আসছে বিধিমালায়

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পরিসরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। চলতি আগস্ট মাসের শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ইতোমধ্যে সংশোধিত নিয়োগবিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে । অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংশোধিত বিধিমালায় নারী কোটা ও পোষ্য কোটার মতো কয়েকটি কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। পাশাপাশি, অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন এসব প্রতিষ্ঠানে যেসব পদে পদোন্নতির সুযোগ ছিল না, নতুন বিধিমালায় সেই সুযোগ রাখা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক সংগীত পদে দুই হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক শরীরচর্চা পদে দুই হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork