1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
একনেকে ৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন - dailydeshkantha
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৩|
শিরোনামঃ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

একনেকে ৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 147 Time View
একনেকে ৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকছে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের এটি তৃতীয় এবং অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভা।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, এডিবি বাস্তবায়নে ধীরগতি কেন হচ্ছে, তা খতিয়ে দেখতে কাজ করছে পরিকল্পনা মন্ত্রণালয়। তিনি বলেন, “সরকার খামোখা ঋণের বোঝা বাড়াতে চায় না।”

তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে বহু খাস জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কত পরিমাণ খাস জমি অব্যবহৃত আছে তা নিরূপণে ইতোমধ্যে প্রত্যেক মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে সারাদেশের অব্যবহৃত খাস জমির সঠিক হিসাব বের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork