1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৪৫|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 310 Time View
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ আব্দুস ছালাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদার (৭০) শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

তিনি মৃত মছির উদ্দিন সরদারের সন্তান ছিলেন। তার মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। আজ শনিবার বেলা ২টায় তার নিজ গ্রামে গার্ড অব অনার প্রদর্শনের পর নিজ বাসভবন বান্দাইখাড়া মৃধা পাড়ায় একটি জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান ও আত্রাই থানার ওসি কাউছারসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক, সদস্য সচিব মোঃ আনছুর রহমান ও সদস্য কাজী রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন এবং সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি ছিলেন আমাদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক সহযোদ্ধা। তার অবদান দেশ ও জাতি স্বরণ করবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork