1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশের বিপক্ষে সাকিবের বদলে নেদারল্যান্ডস দলে সিকান্দার - dailydeshkantha
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৩০|
শিরোনামঃ
আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি

বাংলাদেশের বিপক্ষে সাকিবের বদলে নেদারল্যান্ডস দলে সিকান্দার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 156 Time View
বাংলাদেশের বিপক্ষে সাকিবের বদলে নেদারল্যান্ডস দলে সিকান্দার
বাংলাদেশের বিপক্ষে সাকিবের বদলে নেদারল্যান্ডস দলে সিকান্দার

আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ডাচ ক্রিকেট বোর্ড, যেখানে রয়েছে বেশ কিছু পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন দুই পেসার—রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার।

সাকিবের জায়গায় দলে ফিরেছেন তার ছোট ভাই সিকান্দার জুলফিকার। ২০১৯ সালের পর এই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে দ্রুত রান তোলার সক্ষমতার পাশাপাশি স্পিন বোলিংয়েও অবদান রাখতে পারেন সিকান্দার। ২০২৩ সালে ইউরোপিয়ান ক্রিকেট লিগে স্পেনের বিপক্ষে মাত্র ২১ বলে ৯২ রানের ঝড়ো ইনিংস খেলে নজরে আসেন তিনি।

দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার সেবাস্টিয়ান ব্রাট, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২১ সালে। ব্রাটের অভিজ্ঞতা ডাচদের পেস আক্রমণে ভারসাম্য আনবে বলে মনে করা হচ্ছে।

তরুণ প্রতিভা সেড্রিক ডি ল্যাঙ্গের অভিষেকের অপেক্ষা

ডাচ স্কোয়াডে সবচেয়ে আলোচিত নাম ১৭ বছর বয়সী অলরাউন্ডার সেড্রিক ডি ল্যাঙ্গে। বাঁহাতি এই ব্যাটার লেগ স্পিনেও পারদর্শী। ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইউরোপীয় কোয়ালিফায়ারে তিনি ৫ ম্যাচে ১৭৭ রান ও ৭ উইকেট শিকার করে আলোচনায় আসেন। মাত্র ১৫ বছর বয়সেই সেঞ্চুরি করা এই তরুণ ক্লাব ক্রিকেটেও দুর্দান্ত ফর্মে ছিলেন।

অধিনায়ক স্কট এডওয়ার্ডস তরুণ এই ক্রিকেটারকে নিয়ে বলেন, “সেড্রিক দুর্দান্ত মৌসুম কাটিয়েছে, তাই তার দলে জায়গা পাওয়া পুরোপুরি প্রাপ্য। আমরা আশা করছি সে সামনে আরও বড় অবদান রাখবে।” একইসঙ্গে সিকান্দার ও ব্রাটের প্রত্যাবর্তনেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

সিলেটে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা

বাংলাদেশের মাটিতে এই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে নেদারল্যান্ডস। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে মাত্র পাঁচবার। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

ডাচ দল আগামীকাল সকালে ঢাকায় এসে সেখান থেকে সিলেটে পৌঁছাবে। সিরিজ শুরুর আগে তারা দুই দিন সিলেটে অনুশীলন করবে। ইতোমধ্যেই বাংলাদেশও নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে।

নেদারল্যান্ডস টি-টোয়েন্টি স্কোয়াড:

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার, টিম প্রিঙ্গল, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্রাট, সেড্রিক ডি ল্যাঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork