1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ব্রাকসু নির্বাচনী উত্তেজনা তুঙ্গে: মনোনয়ন দৌড়ে ১৫৮ শিক্ষার্থী - dailydeshkantha
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ২:৫৮|

ব্রাকসু নির্বাচনী উত্তেজনা তুঙ্গে: মনোনয়ন দৌড়ে ১৫৮ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 79 Time View

বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি),রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন সংগ্রহে শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহ্জামান চার দিনের মনোনয়ন ফর্ম বিক্রি শেষে মোট ১৫৮ জন শিক্ষার্থী ফর্ম সংগ্রহের কথা নিশ্চিত করেন।

আগামী ২৪ ডিসেম্বর,২০২৫ অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতি ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পদে এবার মনোনয়ন নিয়েছেন মোট ৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সহ-সভাপতি (৭), সাধারণ সম্পাদক (৯), সহ-সাধারণ সম্পাদক (১১), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক (৬), বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক (৫), ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (৫), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক (৮), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক (৫), পরিবহন সম্পাদক (৪), প্রকাশনা ও গবেষণা সম্পাদক (৩) এবং নির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়ন নেন।

হলভিত্তিক অংশগ্রহণও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিনটি হলে মোট ৮৪ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। বিজয় ২৪ হলে ৩৪ জন, শহীদ মুখতার ইলাহী হলে ৩০ জন এবং শহীদ ফেলানী হলে ২০ জন ফর্ম নেন।

বিজয় ২৪ হলে সহ-সভাপতি ৪, সাধারণ সম্পাদক ৩, সহ-সাধারণ সম্পাদক ৫, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ৫, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক ৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ৩ এবং কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন ফর্ম সংগ্রহ করেন।

শহীদ মুখতার ইলাহী হলে সহ-সভাপতি ৩, সাধারণ সম্পাদক ২, সহ-সাধারণ সম্পাদক ৩, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ৪, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক ৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ৫ এবং কার্যনির্বাহী সদস্য পদে ৯ জন মনোনয়ন নেন।

শহীদ ফেলানী হলে সহ-সভাপতি ২, সাধারণ সম্পাদক ২, সহ-সাধারণ সম্পাদক ২, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ২, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক ২, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ৩ এবং কার্যনির্বাহী সদস্য পদে ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহের এ চিত্রে স্পষ্ট, ব্রাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা ও অংশগ্রহণ বহুল দৃশ্যমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork