1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মেট্রোরেলে রাত ১০টার পরও চলবে ট্রেন, যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:১৪|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

মেট্রোরেলে রাত ১০টার পরও চলবে ট্রেন, যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 157 Time View
মেট্রোরেলে রাত ১০টার পরও চলবে ট্রেন, যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ
মেট্রোরেলে রাত ১০টার পরও চলবে ট্রেন, যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ

রাজধানীর যাত্রী সুবিধার জন্য মেট্রোরেলের সময়সূচি সম্প্রসারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাত ১০টার পরও ট্রেন চলবে এবং প্রতিদিন আরও ১০টি অতিরিক্ত ট্রিপ যুক্ত হবে। এতে প্রতিদিন প্রায় ২৩ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হবে।

বর্তমানে মেট্রোরেল দৈনিক গড়ে ৩.৫ থেকে ৪ লাখ যাত্রী পরিবহন করছে। বিশেষ দিনে এই সংখ্যা ছাড়িয়ে সাড়ে চার লাখে পৌঁছায়। কিন্তু ট্রেনের কোচ সংখ্যা সীমিত থাকায় একই সময়ে অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব হচ্ছিল না। মন্ত্রণালয়ের নির্দেশে তাই ট্রিপ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, সকালের দ্বিতীয় ‘সুইপিং ট্রেন’ (সকাল ৬:৩০) থেকে যাত্রীবাহী ট্রিপ শুরু হবে, যেখানে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাতেও যুক্ত হচ্ছে ৬টি ট্রিপ — উত্তরা থেকে রাত ৯:১০, ৯:২০ ও ৯:৩০ এবং মতিঝিল থেকে রাত ৯:৫০, ১০:০০ ও ১০:১০।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হলেও আপাতত ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork