1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী আটক - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:০৬|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

টেকনাফে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 95 Time View

ফরহাদ রহমান টেকনাফ: সীমান্তে মানব পাচার ও মাদক প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিরো টলারেন্স নীতি আবারও কার্যকর প্রমাণিত হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকা থেকে মানব পাচার চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করেছে বিজিবি।

বিজিবির তৎপরতায় মিয়ানমার থেকে অবৈধভাবে লোকজন বাংলাদেশে পাচারের একটি বড় পরিকল্পনা ভেস্তে যায় বলে জানিয়েছে সংস্থাটি।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। খবর ছিল, মিয়ানমার থেকে পাচার করে আনা কিছু বিদেশি নাগরিককে স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে এবং পরে তাঁদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

খবর পাওয়ার পর বিজিবির একটি দল দ্রুত অভিযানে নামে। এ সময় পাচারকারীদের দুইজন পালিয়ে যায়। তবে বাড়ির মালিক মোছাঃ শামসুন্নাহারসহ ছয়জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুন্নাহার স্বীকার করেছেন, তিনি টাকার বিনিময়ে পাচারকৃত লোকজনকে তার বাড়িতে আশ্রয় দিতেন। অন্যরা জানিয়েছেন, তাঁরা মিয়ানমার থেকে লোকজন এনে বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করতেন এবং মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের FDMN (Forcibly Displaced Myanmar Nationals) কার্ড সংগ্রহে সহায়তা করতেন।

আটক ছয়জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন

১. মোছাঃ শামসুন্নাহার (৩৫), স্বামী–মোহাম্মদ আখের (প্রবাসী), গ্রাম–মিস্ত্রিপাড়া, ইউনিয়ন–সাবরাং, টেকনাফ।
২. হোসনে আরা (৩১), স্বামী–মৃত জালাল, ২০ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প, উখিয়া।
৩. নুরুন্নিসা (৪৯), স্বামী–মৃত সৈয়দ আকবর, ২৬ নম্বর শালবাগান এফডিএমএন ক্যাম্প, টেকনাফ।
৪. মোহাম্মদ ইসমাইল (৫০), পিতা–আবুল হাসেম, ২০ নম্বর বালুখালী ক্যাম্প, উখিয়া।
৫. হারুন (৩৫), পিতা–আবু সামাদ, ১৫ নম্বর জামতলি ক্যাম্প, উখিয়া।
৬. ইউসুফ আলী (৪৭), পিতা–সৈয়দ আহমেদ, ২৬ নম্বর শালবাগান ক্যাম্প, টেকনাফ।

পলাতক দুইজন

১. কালু মিয়া (৩৫)
২. হাশেম মোল্লা (২৫)
এ ছাড়া অজ্ঞাত আরও দুইজনের সন্ধান চলছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়নের এই অভিযানটি মাদক ও মানব পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রয়াস। সীমান্তে অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork