1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকী উপজেলায়, তালুকদার হাটে, একতা স্মৃতি সংসদের উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:৪০|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

দুমকী উপজেলায়, তালুকদার হাটে, একতা স্মৃতি সংসদের উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 61 Time View

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি: চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজারে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে একতা স্মৃতি সংসদ। বৃহস্পতিবার তালুকদার বাজারে সংগঠনের অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা স্মৃতি সংসদের সভাপতি মো. শামীম তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে ইউপি সদস্য , আবু জাফর মৃধা, মো. কামাল হোসেন হাওলাদার ও মো. সুলাইমান মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের প্রা ৩’শ চারা বিতরণ করা হয়। কাঠাল গাছের চারা হাতে পেয়ে স্থানীয় বৃদ্ধা সোনাবরু বেগম বলেন, “চারা কেনার সামর্থ্য নেই। ক্লাবের লোকজনকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার
জন্য। আরেক স্থানীয় বাসিন্দা শাহজাহান হাওলাদার বলেন, আমি লেবুর চারা পেয়েছি। আমার পতিত জমিতে লাগাবো খুব উপকৃত হবো। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাফর আলী একতা স্মৃতি সংসদের প্রশংসা করে বলেন, “এটি একটি অরাজনৈতিক সংগঠন, যা জনকল্যাণে ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ সমাজের তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে। প্রধান অতিথি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, “সবুজে ভরিয়ে তোলার অঙ্গীকার নিয়ে সংগঠনটির এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। উল্লেখ্য, একতা স্মৃতি সংসদ ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মাদক নির্মূল, অসহায় ও গরিবদের চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork