1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরের চর গাজীপুর গ্রামে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:৩৫|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

পিরোজপুরের চর গাজীপুর গ্রামে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 639 Time View
পিরোজপুরের চর গাজীপুর গ্রামে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম
পিরোজপুরের চর গাজীপুর গ্রামে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম

হাসান মামুন পিরোজপুর:
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চরগাজীপুর গ্রামে অতর্কিত হামলায় পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে জখম করা হয়েছে। আহতরা হলেন হাসান খান(৬৫), বেলায়েত (৫২) এবং এনায়েত(৫০)। গুরুতর আহত অবস্থায় তিনজন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২ আগষ্ট) হাসপাতালে গিয়ে প্রতক্ষদর্শীদের বিবরনে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল ৯ টার সময় স্থানীয় চর গাজীপুর গোড়া খাল নামক স্থানে তিন রাস্তার মোড় (ফোরকানের দোকানের সামনে) স্থানীয় ইলিয়াস মেম্বারের ঘনিষ্ট আ: রহিম খান, মাহাবুব, মামুন, সফিক, ফেরদৌস, সাত্তার ও রফিকুলসহ জিআই পাইপ ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। অভিযুক্তদের মধ্যে অনেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং পদধারী এমনটাই জানিয়েছেন আহতদের আত্নীয় স্বজনরা। বর্তমানে আহতদের আত্নীয় স্বজনদের ও হুমকি দেয়া হচ্ছে। শনিবার সকালে স্থানীয় ইলিয়াস মেম্বার আহতদের হাসপাতালে দেখতে গেলে উপস্থিত স্থানীয়রা তাকে এ ঘটনার জন্য দোষারোপ করে এবং তখন সেখানে উত্তেজনা পরিস্থিতির সৃর্ষ্টি হয়। তখন উপস্থিত সাংবাদিকরা ইলিয়াস মেম্বারকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এলাকার নির্বাচিত জন প্রতিনিধি এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত এ কথা বলে তিনি হাসপাতাল ত্যাগ করেন। ৭নং ওয়ার্ড দরিচর গাজীপুর বিএনপি সাবেক সভাপতি কাওসারুল আলম বাবু জানান, পরিকল্পিতভাবে আওয়ামীলীগকে পূনর্বাসন করার জন্য এ সব করা হচ্ছে। তদন্তে জানা গেছে, এর আগেও একই পদ্ধতিতে পরিকল্পিতভাবে এলাকায় বিভিন্ন সময় হামলা চালিয়ে এসব ঘটানো হচ্ছে এমন অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ১৮ মে তারিখে উপরেউল্লেখিত অভিযুুক্ত ব্যক্তিরা ওই এলাকার মো: নান্টু সিকদারকে একই কায়দার পিটিয়ে ও কুপিয়ে তার হাত ভেঙ্গে দেয়। এর আগে এলাকার বাচ্চু সিকদারের ওপর হামলার ঘটনা ঘটে। পাড়েরহাট ইউনিয়নের বিএনপি সভাপতি মো: নজরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে আমি খোজ খবর নিয়েছি এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক প্যাণেল চেয়ারম্যান আ: রাজ্জাক হাওলাদারকে বিষয়টি খোজ খবর নেয়ার জন্য বলা হয়েছে এবং তার পর দলীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, থানায় কোন মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork