1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেঁচে থাকার স্বপ্ন সাংবাদিক মেহেদীর - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:৩৯|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বেঁচে থাকার স্বপ্ন সাংবাদিক মেহেদীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 118 Time View
বেঁচে থাকার স্বপ্ন সাংবাদিক মেহেদীর
বেঁচে থাকার স্বপ্ন সাংবাদিক মেহেদীর

বেরোবি প্রতিবেদক:

বাঁচার স্বপ্ন নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের নিউজরুম এডিটর মেহেদী হাসান (২৬)। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মেধাবী সন্তান মেহেদী ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। অভাবের সংসারে একমাত্র ছেলেকে অনেক কষ্ট করে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তার মা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে পরিবারের হাল ধরতে ২০২৪ সালের মার্চ মাসে মেহেদী ডিবিসি নিউজে নিউজরুম এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এর কিছুদিন পরই জানতে পারেন তার পাকস্থলী ক্যান্সার নামক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। যার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় চিকিৎসার খরচ বহন করা তার ও পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারের তৃতীয় ধাপে আছেন তিনি। দ্রুত কেমোথেরাপি ও সার্জারি করালে তাকে বাঁচানো সম্ভব। এজন্য অনেক টাকার প্রয়োজন। নিরুপায় হয়ে সমাজের হৃদয়বানদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন মেহেদী হাসান।
সাহায্য পাঠানোর ঠিকানা : মো. মেহেদী হাসান, ডাচ্-বাংলা ব্যাংকের হিসাব নম্বর : ১৪৮১৫৮০৩১৫৪৯১, মোবাইল : ০১৭২২২৮৮২৮৯ (বিকাশ/ নগদ/রকেট)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork