1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন লিটন দাস - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন লিটন দাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 187 Time View

স্পোর্টস ডেস্ক: পাঁজরের চোটে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। অবশেষে চোটমুক্ত হয়ে ফিরছেন তিনি। জানা গেছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন

সেপ্টেম্বরে এশিয়া কাপের মাঝপথেই পাঁজরের ইনজুরিতে পড়েছিলেন লিটন। সেই কারণে টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ, আফগানিস্তান সফর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও তাকে পায়নি বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর পরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে লিটন ফিরবেন দলীয় নেতৃত্বে

টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর, প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ওয়ানডে সিরিজ শেষে আগামীকাল (২৪ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। তবে লিটন দাস ও শরিফুল ইসলাম ইতোমধ্যেই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে কাঁধের ইনজুরি কাটিয়ে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না।

উল্লেখ্য, সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে মিরাজের দল ধারাবাহিকতা রাখতে পারেনি; দুই ম্যাচ শেষে সিরিজ এখন ১-১ সমতায়। আজকের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork