1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাইবান্ধায় স্ত্রীকে তালাক দিয়ে ( ৪০) কেজি দুধ দিয়ে গোসল করলেন এক যুবক - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:১৭|

গাইবান্ধায় স্ত্রীকে তালাক দিয়ে ( ৪০) কেজি দুধ দিয়ে গোসল করলেন এক যুবক

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 204 Time View
গাইবান্ধায় স্ত্রীকে তালাক দিয়ে ( ৪০) কেজি দুধ দিয়ে গোসল করলেন এক যুবক
গাইবান্ধায় স্ত্রীকে তালাক দিয়ে ( ৪০) কেজি দুধ দিয়ে গোসল করলেন এক যুবক

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের ২৫ বছর পর স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে যাওয়ার পর তিন মাস অপেক্ষার পর নিজের স্ত্রীকে তালাক দিয়ে মানসিক কষ্ট প্রকাশ করে দুধ দিয়ে গোসল করেছেন স্থানীয় কৃষক লিটন ফারাজি (৪৫)

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন ফারাজি পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের দুলা ফারাজির ছেলে। সোমবার দুপুরে তিনি প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন। লিটন ফারাজি পেশায় কৃষক।

লিটন ফারাজি গণমাধ্যম কর্মীকে বলেন, প্রায় ২৫ বছর আগে পারিবারিক সিদ্ধান্তে পাশ্ববর্তী গ্রামের লাভলী আকতারকে বিয়ে করেছিলাম। স্বপ্ন ও আশা নিয়ে সংসার গড়েছিলাম। কখনো ভাবিনি যে সে আমাকে ছেড়ে চলে যাবে। আমাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে ইতোমধ্যেই বিবাহিত।

কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলছিল। তিন মাস আগে সে অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। যতই চেষ্টা করেছি, তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরে জানতে পারি, সে আমাকে তালাক দিয়েছে। কষ্ট ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুধ দিয়ে গোসল করছি। আমি বলব—বিয়ে করার আগে মেয়ের পরিবার সম্পর্কে খোঁজখবর নেওয়া অত্যন্ত জরুরি।

বরকতপুর গ্রামের স্থানীয় এক বাসিন্দার বলেন, লিটন ফারাজি ও লাভলী আকতারের প্রায় ২৫ বছরের সংসার ছিল। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে বিয়েও করেছে। সংসারের অশান্তির কারণে তিন মাস আগে লাভলী বেগম তার বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে তিনি তালাক দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে যান। এই খবর পেয়ে স্বামী লিটন ফারাজি আজ তার স্ত্রীকে তালাক দেন এবং ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork