মোঃমামুন নীলফামারী প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৯ এপ্রিল নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ এর উদ্যােগে উক্ত ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করেন সহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি মঈনুল হক সাবেক চেয়ারম্যান। উদ্বোধক অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান ।বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আতোয়ার রহমান, সহকারী প্রভাষক আবদুস সালাম,
প্রদর্শক জয়নাল আবেদীন, আলহাজ্ব আব্দুল খালেক, খালিশা চাপানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওবায়দুর রহমান
সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান কর্তৃক কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কৃত এযেন এক ব্যতিক্রমি আয়োজন। এসময় সহিদুজ্জামান চেয়ারম্যান বলেন ফুলের মত ফুটবে আলোর ন্যায় ছুটবে,জ্ঞানের আলো সাথে নিয়ে দেশকে গড়বে।,শিক্ষা আত্ম বিশ্বাসের জন্ম দেয়। শিক্ষা হলো একটি প্রদীপ যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজনে খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।