1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার - dailydeshkantha
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫০|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 18 Time View

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়শই ভক্তদের সাথে নিজের নতুন ছবি শেয়ার করে থাকেন।

এবার কুসুম শিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। নতুন লুকে কুসুম শিকদারকে একরাশ মুগ্ধতা দেখাচ্ছেন।

লাল শাড়ি এবং সবুজ ব্লাউজ পরে, গলায় সুন্দর মুক্তার হার এবং হাতে চটকদার ব্রেসলেটে ধরা দিয়েছেন। কুসুম শিকদারের নতুন লুকটি দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ। তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন।

এবার তার এই নতুন লুকের মাধ্যমেও তিনি ভক্তদের মুগ্ধ করলেন। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘শাড়িতে নারী সব সময় সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ভালো লাগে প্রিয় কুসুম শিকদার।’

প্রসঙ্গত, ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গহীনে শব্দ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে।

ছবিতে তিনি স্বপ্না চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন। পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘লাল টিপ’ ছবিতে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork