1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ - dailydeshkantha
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৩২|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 37 Time View

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিস নানা উদ্যোগ গ্রহণ করেছে। দিনে গরম ও রাতে ঠান্ডা এমন আবহাওয়ায় কৃষকের মাঠভরা বোরো ধান যেন পোকার আক্রমণে বিনষ্ট না হয়, এজন্য তারা কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছেন।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও পাঁচুপুর ইউনিয়নে সর্বাধিক জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। বর্তমানে প্রায় প্রত্যেক মাঠেই ধানের শীষ বের হয়েছে। অনেক মাঠে ধান পাকতেও শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, বোরো ধানের মাঠগুলো সোনালী রঙে রঙিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে কৃষকের ধানে পোকার আক্রমণ হলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবে।

​এদিকে এবারে বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকলেও সম্প্রতি দিনে তীব্র গরম ও রাতে ঠান্ডা আবহাওয়া ধানের জন্য অনুকূল নয়। এমন আবহাওয়ায় কারেন্ট পোকার উপদ্রব বাড়ার সম্ভাবনা থাকে বলে কৃষি অফিস সূত্র জানিয়েছে। এ ছাড়াও ব্লাস্ট রোগ এবং পাতা খোলপচা রোগসহ নানা রোগে ধানগাছ আক্রান্ত হতে পারে।

এসব রোগের লক্ষণ হলো ​পাতাব্লাস্ট: পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ দেখা দেবে। ​গিটব্লাস্ট: কাণ্ডের গিট আক্রান্ত হয় এবং কাণ্ড কালো হয়ে হেলে পড়ে। ​নেকব্লাস্ট: ধানের শীষের গোড়ায় কালো দাগ পড়ে এবং শীষ ভেঙে পড়ে।

​এসব রোগবালাই থেকে বোরো ধানকে মুক্ত রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রতিনিয়ত কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কৃষি অফিসের লোকজন।

​উপজেলার ভরমাধাইমুড়ী গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার জমির ধানগাছ খোলপচা রোগে আক্রান্ত হয়েছিল। কৃষি অফিসের লোকজনের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় এখন ধানগাছ ভালো রয়েছে। ​উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ রহমান বলেন, বর্তমানে বোরো ধানকে নিরাপদ রাখার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। তাদের মাঝে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, দলীয় সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি।

​উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, বোরো ধান পাকার পূর্ব মুহূর্তটা স্পর্শকাতর সময়। আমরা বোরো ধান রোপণের শুরু থেকেই কৃষকদের সাথে আছি। বর্তমানে আমি নিজেই মাঠ পর্যায়ে গিয়ে ধানের অবস্থা দেখে কৃষকদের পরামর্শ দিচ্ছি।

উপজেলার চৌবাড়ি, আহসানগঞ্জ, জাতআমরুল, গণ্ডগোহালী, মহাদিঘীসহ অনেক গ্রামে আমরা উঠান বৈঠক, লিফলেট বিতরণ উদ্বুদ্ধকরণ সভা করেছি। ​তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের উপজেলায় ধান বিনষ্টকারী পোকার সংক্রমণ হয়নি। ধানের অবস্থা ভালো আছে। আশা করা যায়, এবার কৃষকরা ধানের বাম্পার ফলন পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork