1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে মা ও মেয়েকে জবাই করে হত্যা, মামলার ৬ দিন পর হত্যাকারী আটক - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:২৫|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

রামগড়ে মা ও মেয়েকে জবাই করে হত্যা, মামলার ৬ দিন পর হত্যাকারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 151 Time View

সাইফুল ইসলাম রামগড়:

খাগড়াছড়ি রামগড় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাগানটিলা নামক স্থানে মা ও মেয়েকে জবাই করে হত্যার মূল আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৫) (পিতা মোঃ শাহাবুদ্দিন)কে ছাগলনাইয়ার উত্তর কুহুমা থেকে আটক করেছে পুলিশ, আটককৃত আসামি ভিকটিম আমেনা বেগমের সম্পর্কে নাতি ও রেহেনা আক্তারের ভাইপুত হয়।

আসামির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ প্রেস ব্রিফিং এ জানানো হয় যে ঘটনার দিন আসামী সাইফুল তার দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিমদ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী এবং ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তার এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এর পর দাদীকেও একই ভাবে হত্যা করে রাতেই পালিয়ে যায়।

উল্লেখ যে গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে রামগড় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাগানটিলা নামক স্থান থেকে আমেনা বেগম( ৮৮) ও তার মেয়ে রেহেনা আক্তার (৪৫)এর গলা কাটা লাশ উদ্ধার করেছিল থানা পুলিশ, ২২ আগস্ট (শুক্রবার) হত্যার বিচার চেয়ে ৩০২/৩৪ ধারায় ভিকটিম রেহেনা আক্তার এর এক মাত্র ছেলে মোঃ হাসান (২০) বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, এঘটনার ৬দিন পর পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে হত্যা মামলার মূল আসামি মোঃ সাইফুল ইসলাম,(৩৫)কে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা দারোগাছড়ায় মন্নান শিকদারের ছেলে মনার বাড়ি থেকে গ্রেপ্তার করেন, সাইফুল ইসলাম মনার বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork