1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিসিবি নির্বাচন ৪ অক্টোবর - dailydeshkantha
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৭|
শিরোনামঃ
হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 110 Time View
বিসিবি নির্বাচন ৪ অক্টোবর
বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

অবশেষে তারিখ নির্ধারিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। এর আগে শোনা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন, তবে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। গত সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিন ঠিক হলো।

নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে, ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং ৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খসড়া তফসিল অনুযায়ী, মনোনয়ন সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে ২২-২৩ সেপ্টেম্বর এবং জমাদানের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। যাচাই-বাছাই হবে ২৬ সেপ্টেম্বর। এরপর নির্ধারিত দিনেই ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সরাসরি উপস্থিত হতে না পারা ভোটারদের জন্য থাকছে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুযোগ।

বিসিবির নির্বাচনী কাঠামো অনুযায়ী, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন পরিচালকেরা। মোট ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাবগুলোর সংখ্যা ৭৬। পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন আরও ১০ জন। নির্বাচিত পরিচালকের ভোটে পরবর্তী সময়ে নির্ধারিত হবে বিসিবির সভাপতি।

এবারের নির্বাচনে নতুন মুখের পাশাপাশি বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুজনই সভাপতি পদে লড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক সভাপতি ফারুক আহমেদের নামও আলোচনায় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork