1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রাজস্থানকে টেক্কা দিয়ে ইতিহাস গড়া দামে বিক্রি বেঙ্গালুরু - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৫২|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

রাজস্থানকে টেক্কা দিয়ে ইতিহাস গড়া দামে বিক্রি বেঙ্গালুরু

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
  • 47 Time View

স্পোর্টস ডেস্ক: আইপিএল শুরুর কয়েকদিন আগে বাজার গরম করল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একই দিনে দল দুটির মালিকানা পরিবর্তন হলো। গতকাল (মঙ্গলবার) রাজস্থানের পর বিক্রি হয়ে গেল বেঙ্গালুরুও। বিরাট কোহলির দল কিনে নিল ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটি দামে রাজস্থানকে টেক্কা দিয়েছে।

বেঙ্গালুরুর পুরুষ ও নারী দলের বর্তমান মালিকানা গ্রুপ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক ঘোষণায় জানিয়েছে, আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রির অনুমোদন দিয়েছে তাদের বোর্ড। এই কনসোর্টিয়ামে আরও রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন ও টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী।

একটি সূত্র জানিয়েছে, ১৭৮ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি টাকায় বিক্রি হয়েছে আরসিবির ১০০ শতাংশ মালিকানা। দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তারা দায়িত্ব নেবেন। এত দিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবির কর্মকাণ্ড সামলাতো তারা।

মঙ্গলবারই রাজস্থান বিক্রির খবর প্রকাশ্যে আসে। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। ভারতীয় মূল্যে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকায় বিক্রি হয়েছে আইপিএলের প্রথম আসর জয়ী রাজস্থান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork