1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কেলির ফিফটিতে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের প্রতিরোধ - dailydeshkantha
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:০০|

কেলির ফিফটিতে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের প্রতিরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 26 Time View

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছে। নিক কেলি ২৭তম ওভারের শেষ বলে ফিফটি করেছেন। প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি করতে নিউজিল্যান্ড ব্যাটার ৬৬ বলে ৯ চার মেরেছেন।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেয় বাংলাদেশ। পরে সৌম্য সরকার তুলে নেন প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামের উইকেট। ৫২ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড কেলির ব্যাটে শক্ত ভিত গড়ার চেষ্টা করছে।

প্রথম চার ওভারে একটি করে মেডেন দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই সময়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে তাসকিনের পঞ্চম বলে কেলি ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকান। পরের বলে আরেকটি। শরিফুলও পরের ওভারের প্রথম বলে চার দেন। টানা তিন বলে চার মারলেও রানের গতি বাড়েনি।

অষ্টম ওভারে বল হাতে নিয়েই নাহিদ রানা সাফল্য পান। হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। পরের ওভারেও প্রথম বলে তিনি উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচ বানান। দলীয় ২৫ ও ২৮ রানে দুটি উইকেট হারায় কিউইরা। প্রথম দুই ওভারে নাহিদ ১ রান দিয়ে এক মেডেনে দুই উইকেট তুলে নেন।

মুহাম্মদ আব্বাসের সঙ্গে ল্যাথামের জুটি ২৪ রানের বেশি হয়নি। সৌম্য কিউই অধিনায়ককে লিটন দাসের ক্যাচ বানান। নিচু ক্যাচ নেন বাংলাদেশি কিপার। থার্ড আম্পায়ারের রায়ে মাঠ ছাড়তে হয় ল্যাথামকে। ৩৫ বলে ১৪ রান করেন তিনি।

নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। এমন ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। আফিফ হোসেনের জায়গায় সৌম্য সরকার খেলছেন। নিউজিল্যান্ড আগের একাদশ নিয়েই নেমেছে।

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোর্কে, জেইডেন লেনক্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork