1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প - dailydeshkantha
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৩|
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা দিলেন ‘ধুরন্ধর’খ্যাত গায়িকা বৃষ্টি থামার নাম নেই, জলাবদ্ধতা-যানজটে নাকাল রাজধানীবাসী শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ পূর্ণিমার জন্মদিন, ৪৫ বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা কচুয়া–বাজেধনেশ্বর সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা চকরিয়ায় বন্যাদুর্গত ৭০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 24 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে রাজধানীর ৯ নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত ঢাকা মহানগর দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মোতাসিম বিল্লাহ

কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও প্রবীণরা এ সেবা গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মোতাসিম বিল্লাহ বলেন, জনগণের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork