1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই: জোনায়েদ সাকি - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৭:০৬|
শিরোনামঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই: জোনায়েদ সাকি

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 72 Time View

দেশকন্ঠ ডেস্ক: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শুধু মেগা প্রকল্প গ্রহণ করে মানুষকে চমক দেখিয়ে উন্নয়নের ফানুস তৈরি এবং সেখান থেকে মেগা লুটের কোনো আগ্রহ এই সরকারের নেই।

তিনি বলেন, “বিগত সরকারের সময়ে নেওয়া অনেক প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।”

শনিবার (২৭ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, মেগা প্রকল্প নিয়ে অতীত অভিজ্ঞতার কারণে বর্তমান সরকার এ বিষয়ে বেশ সতর্ক। মেগা প্রকল্পের চেয়ে মানবসম্পদ উন্নয়ন, উৎপাদনশীল খাতের বিকাশ এবং প্রয়োজনীয় যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। কোনো সরকার এসে আগের সব প্রকল্প বন্ধ করে দিলে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। তাই প্রকল্পগুলো যাচাই-বাছাই করে যৌক্তিকীকরণের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। যেসব প্রকল্পের বাস্তব অগ্রগতি কম, সেগুলোকে প্রয়োজন অনুযায়ী একীভূত বা পুনর্বিন্যাস করার পরিকল্পনা করা হচ্ছে।

রাজস্ব আদায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা রয়েছে। গত কয়েক মাসে এনবিআরের কার্যক্রমে যে গতি এসেছে, তার ফলেই এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

তিনি আরও বলেন, নতুন কিছু উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আগামী অর্থবছরে অতিরিক্ত ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হতে পারে।

ঋণ পরিস্থিতি নিয়ে জোনায়েদ সাকি বলেন, সরকার চাইলেই ঋণের চক্র থেকে দ্রুত বের হতে পারছে না। কারণ, আগের সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

তিনি বলেন, ঋণ গ্রহণ ও ঘাটতি বাজেট বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। দীর্ঘদিনের চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ করার দায়িত্ব বর্তমান সরকারের ওপর রয়েছে। তবে রাজস্ব আয় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ধীরে ধীরে ঋণনির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork