1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৭ থেকে ৯ অক্টোবর বেরোবির সকল পরীক্ষা স্থগিত - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৪৭|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৭ থেকে ৯ অক্টোবর বেরোবির সকল পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 217 Time View
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৭ থেকে ৯ অক্টোবর বেরোবির সকল পরীক্ষা স্থগিত
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৭ থেকে ৯ অক্টোবর বেরোবির সকল পরীক্ষা স্থগিত

পারভেজ হাসান সায়েম, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর আগামী ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত ছুটি অনুযায়ী ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলা ও সকল কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত নির্দেশনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।বুধবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার ভিত্তিতে নির্ধারিত তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

রেজিস্ট্রার আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বলবৎ থাকবে। ৭ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয় খুলবে, তবে ওই সময় কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।”

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork