1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ - dailydeshkantha
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১২:১০|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬,
  • 77 Time View

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর গত অক্টোবরের প্রথম সপ্তাহে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার বিদায়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসন্ন নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ঘোষিত দলে জায়গা পাননি অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো। তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী চেলসি ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো।

এ ছাড়া রোমা, কোমো, ফিওরেন্তিনা ও পার্মা থেকে সিরি আ-তে খেলা সাত ফুটবলারকে দলে রেখেছেন স্কালোনি। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল এবং পার্মার ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলোও ফিরেছেন জাতীয় দলে।

দলে রয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। চেলসির হয়ে খেলার সময় চোয়ালে গুরুতর চোট পাওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও জায়গা পেয়েছেন স্কোয়াডে। তবে ম্যাচের আগে তার ফিটনেস পুনর্মূল্যায়ন করা হবে।

অন্যদিকে চোটের কারণে দলে জায়গা হয়নি আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর।

আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: সান্তিয়াগো বেলত্রান, গঞ্জালো মন্তিয়েল, আগুস্তিন গিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এজেকিয়েল ফের্নান্দেস, মাক্সিমো পেরোনে, এক্সেকিয়েল পালাসিওস, ভালেন্তিন বার্কো, এনজো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ।

ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো ও হুলিয়ান আলভারেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork