1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - dailydeshkantha
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:৫৬|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 167 Time View

নীলফামারী: কিশোরদের মেধা বিকাশ ও শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলার চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ (নীলফামারী) উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফিরোজুল আলম এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোখলেছুর রহমান মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলার সাবেক চেয়ারম্যানবৃন্দ মোঃ কামরুজ্জামান, আহমাদ রায়হান, মোঃ জাকির হোসাইন রনজু, মোঃ সাব্বির আহমেদ এবং মোঃ শফিকুল ইসলাম।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরিক্ষায় সর্বোচ্চ নাম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন
মীরগঞ্জ প্রতিশ্রুতি স্কুলের ৭ম শ্রেণির  কৃতি শিক্ষার্থী
জান্নাতুল ফেরদৌস খান।

২য় স্থান অধিকার করেন ডোমার উপজেলার চিলাহাটি গার্লস স্কুলের  ৮ম শ্রেণির কৃতি শিক্ষার্থী মোছা: রিফা তামান্না।

৩য় স্থান অধিকার করেন জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর ৮ম শ্রেণির শিক্ষার্থী মিস সানজিদা ইসলাম সানিয়া।

প্রথম স্থান কে একটি ল্যাপটপ, সনদ  ক্রেষ্ট,এককালিন  নগদ অর্থ কিশোরকণ্ঠ নিয়মিত সংখ্যা প্রদান করা  হয় ২য় ও ৩য় স্থান অধিকারি কে এককালিন নগদ অর্থ,সনদ ক্রেস্ট ও কিশোরকন্ঠ নিয়মিত সংখ্যা প্রদান করা হয়,এভাবে পর্যায়ক্রমে মোট ২২৬ জনকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রায় ৭০০ জন শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে মোট ২২৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork