1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:২১|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬,
  • 88 Time View

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) স্থানীয় সর্বসাধারণের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী আলহাজ আব্দুল মালেক মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন— ড. আব্দুল বাছেদ, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব সিএসই ও অতিরিক্ত পরিচালক; ডা. হাবিবুর রহমান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জলঢাকা; আকরাম হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বগুড়া; নুরে আলম সিদ্দিক, সাব-ইন্সপেক্টর, পিবিআই রংপুর; ডা. নাজমুস সাকিব বাপ্পি, ইমারজেন্সি মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, নীলফামারী; শফিকুল গনি লিমন, উপপরিদর্শক, বাংলাদেশ পুলিশ; ডা. মেহজেবিন হুমায়রা মিশেল, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলা এবং বিধান চন্দ্র রায়, উপপরিদর্শক, বাংলাদেশ পুলিশ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, মাওলানা এবিএম সাইফুল ইসলাম, মাওলানা কাজী হাবিবুর রহমান, মাওলানা আমজাদ হোসেন, আব্দুল আজিজ ও জয়নাল আবেদীনসহ আরও অনেকে।

স্বাগত বক্তব্য দেন রফিকুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা মিজানুর রহমান ছালেহী। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন আব্দুল গাফফার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেলোয়ার হোসেন, আবুল কাশেম, জহুরুল ইসলাম ও শফিকুল ইসলাম। পরে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছিটমিরগঞ্জ শালনগ্রাম কামিল মাদরাসার প্রভাষক শায়খ ইসমাইল হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork