1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঢাকা লিগ নিয়ে সন্ধ্যায় ক্লাবগুলোর সঙ্গে বিসিবির বৈঠক - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:২৭|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

ঢাকা লিগ নিয়ে সন্ধ্যায় ক্লাবগুলোর সঙ্গে বিসিবির বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 37 Time View

ক্রীড়া প্রতিবেদক: প্রতি বছর দেশের ক্রিকেটাররা ঢাকা লিগ থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন করে থাকে। তবে এবারের লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে লিগ আটকে ছিল। যা নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা।

বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর গতকাল (বুধবার) ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বিস্তারিত কথা বলেছেন। তাতেই মোটামুটি ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা অনেকটাই কেটে যায়। সেই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসছে বিসিবি।

ঢাকা পোস্টকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য জানিয়েছেন, বিসিবি কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হবে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর দিন-তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে। অন্যদিকে, ঢাকা লিগ মাঠে গড়ানোর ফলে পিছিয়ে লাল বলের বিসিএল যেতে পারে বলে জানা গেছে।

আটকে থাকা ঘরোয়া লিগ নিয়ে গতকাল তামিম বলেছেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল প্রিমিয়ার লিগ। যা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্রুতই প্রত্যেকটা দলের সঙ্গে বসব। উনাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ আমরা দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করতে পারি। এটাই আমাদের লক্ষ্য।’

প্রয়োজনে মাঠ ভাড়া করে লিগ আয়োজন করার কথাও জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়া করার দরকারও যদি হয় তাও করব। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি আছে যেগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট। যদি প্রয়োজন হয় আমরা সেটাই করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork