1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দেশের প্রতি ভালোবাসা ও আস্থার বিরল দৃষ্টান্ত রাখলেন জামায়াত আমির - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:২১|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

দেশের প্রতি ভালোবাসা ও আস্থার বিরল দৃষ্টান্ত রাখলেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 672 Time View

মোঃআনজার শাহ:

আমি দেশের চিকিৎসকদের উপর আস্থা রাখি’ — সিঙ্গাপুরে না গিয়ে দেশেই বাইপাস সার্জারির সিদ্ধান্ত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বাইপাস সার্জারি করানো প্রয়োজন হয়ে পড়ে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

কিন্তু দেশের প্রতি দায়িত্ববোধ ও সাধারণ মানুষের প্রতি এক গভীর ভালোবাসা থেকে তিনি এই পরামর্শ গ্রহণ করেননি। বরং এক সুনির্দিষ্ট ও দৃঢ় সিদ্ধান্তে তিনি বলেন:

> “আমার দেশের জনগণ অসুস্থ হলে, সবাই তো আর সিঙ্গাপুর যেতে পারে না। আমরা যেহেতু দেশটাকে গড়তে চাই, তাই আমি দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে, দেশেই বাইপাস সার্জারি করব।”

 

এই বক্তব্যে ফুটে উঠেছে একজন নেতৃত্বদাতা মানুষের আত্মবিশ্বাস, দেশপ্রেম এবং সাধারণ মানুষের সঙ্গে আত্মিক সংযোগ। যেখানে অনেকেই সামান্য অসুস্থতাতেই বিদেশে ছুটে যান, সেখানে তিনি নিজের চিকিৎসার জন্য দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই থেকে চিকিৎসা নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ডা. শফিকুর রহমানের এই অবস্থান প্রশংসিত হচ্ছে। অনেকেই এটিকে একজন নেতার নৈতিক দৃঢ়তা ও মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন।

দেশবাসীর দোয়া কামনা,

বাইপাস সার্জারির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork