1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের 'ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল ২০২৫' আয়োজিত - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ৯:৫২|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ‘ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল ২০২৫’ আয়োজিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 77 Time View
নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের 'ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল ২০২৫' আয়োজিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের 'ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল ২০২৫' আয়োজিত

নাঈমা জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়ে ) সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচেকে বিদায় জানাতে ও নবীন সপ্তম ব্যাচকে বরণ করে নিতে ‘ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল ২০২৫’ আয়োজিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের নতুন সিলেবাসের মোড়কও উন্মোচন করা হয়।

বুধবার (২৪সেপ্টেম্বর ২০২৫)বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি তার বক্তব্যে বলেন,”আমার সরাসরি ছাত্রদের দ্বারা তৈরিকৃত বিদায় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। সমাজবিজ্ঞানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা যেমন নেতৃত্বের আসনে থেকেছে, তেমনি প্রশাসনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বাস্তবধর্মী শিক্ষা সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত থাকায় সমাজবিজ্ঞানের ছাত্ররা তাদের অর্জিত জ্ঞান খুব ভালোভাবে প্রয়োগ করতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিক্যাল ও সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ—সব জায়গায় সমাজবিজ্ঞান পড়া অপরিহার্য।
আমি বিশ্বাস করি, প্লেটো, সক্রেটিস, ইবনে খালদুন, এমিল ডুরখেইমের জ্ঞান আমাদের মধ্যে যে অর্জিত হয়েছে, তার দ্বারা নিঃসন্দেহে বর্তমান সমাজের অস্থিরতা ও সমস্যাগুলো ব্যাখ্যা করতে পারব। মাঝে মাঝে পিএসসিতে বা অন্য কোথাও গেলে সবাই বলে, আপনাদের সোসিওলজির ছাত্ররা বিসিএসে খুব ভালো করে।যারা এখান থেকে বিদায় নিয়ে মেধাকে ভালো কাজে লাগাবে, কর্মক্ষেত্রে সফল হবে—এতে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন,“নবীনরা যদি ফাঁকি-ঝুঁকি না দিয়ে নিয়মিত ক্লাস করে, তাহলে ভবিষ্যতে টিকে থাকার জন্য যে জ্ঞান দরকার, তা অবশ্যই অর্জিত হবে।”

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. জয়নুল আবেদিন সিদ্দিকী,সমাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন,রেজিস্ট্রার (ইন-চার্জ) প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রিয়াজুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমান।উদ্বোধনী বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন একই বিভাগের প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন।

এসময় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান, শুরুতেই আয়োজক কমিটিকে ধন্যবাদ ও প্রোগ্রামকে সফল করার জন্য শিক্ষাথীদের আগ্রহ ও রাত জাগা কে অভিবাদন জানান। অনুষ্ঠানের জুনিয়র এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের উদেশ্যে নানা উপদেশমূলক বক্তব্য দেন।তিনি আশ্বাস দেন,”ডিপার্টমেন্ট কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকরা সর্বোচ্চটা দিয়ে সবসময় থাকবে। শিক্ষার্থীদের লাইব্রেরি, সেমিনার মুখী করার জন্য নতুন ২৫০ বই নিয়ে এসেছি।শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন সিলেবাসের মোড়ক উন্মোচন করিছি।
বিদায়ী শিক্ষাথীদের শুভ কামনা ও নবাগতদের সমাজবিজ্ঞান পরিবারে স্বাগতম।”

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম।পাশাপাশি প্রথম ব্যাচ ও নবীন ৭ম ব্যাচও তাদের প্রাপ্তি ও প্রত্যাশা তাদের বক্তব্যে তুলে ধরেন।সন্ধ্যায় নাচ,গান ও শিক্ষার্থীদের দ্বারা অভিনীত নাটক -এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য,উক্ত অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষার্থীদের হাতে ও নবীনদের পক্ষ থেকে তিনজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork