1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ১৪তম ব্যাচের নবীন বরণ - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:০৪|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ১৪তম ব্যাচের নবীন বরণ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 142 Time View
পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ১৪তম ব্যাচের নবীন বরণ
পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ১৪তম ব্যাচের নবীন বরণ

মাহমুদুল হাসান, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে প্রায় চার সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। একই সাথে এ্যানিমেল হাজবেন্ডি ডিসিপ্লিনের ১৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আন্দোলনে বরণ করে নিয়েছে বাকি শিক্ষার্থীরা।

 

বুধবার (২৭ আগস্ট) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে মিছিলের মাঝেই। এর আগে ২৬ আগস্ট তারা তাদের এক বিবৃতিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এবং আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সশরীরে উপস্থিত হয়।

 

নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় তাদের ইমিডিয়েট সিনিয়র এএইচ-১৩ ব্যাচ। এসময় তারা স্বতস্ফুর্তভাবে এই আন্দোলনে এসেছে বলে নিশ্চিত করে। এছাড়া তাদের বিবৃতিতে তারা এক দফার যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করছে। তারা আরো জানায় বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব নয় এবং যতদিন পর্যন্ত এই দাবির কোনো কার্যকর ও ফলপ্রসূ সমাধানে পৌঁছানো যাচ্ছে, ততদিন পর্যন্ত এএইচ ১৪ তম ব্যাচের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

এএইচ ১৪ তম ব্যাচের এক নবীন শিক্ষার্থী আরাফাম দিগন্ত বলেন, “আমরা সবাই এ্যানিমেল হাজবেন্ড্রি এর শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে অবগত এবং এরকম কঠিন সময়েও আমাদেরকে বরণ করে নেয়ার জন্য সিনিয়র ভাইবোনদের অসংখ্য ধন্যবাদ। আমরা সকলে তাদের সাথেই এই আন্দোলনে থাকব।”

 

১৪ তম ব্যাচের আরো একজন শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন,” আমাদের এখন থাকার কথা ছিল ক্লাসে কিন্তু আমরা এখন মাঠে। আমাদের সিনিয়ররা আমাদেন আন্দোলনে বরণ করে নিয়েছেন তাই আপনারা যতক্ষণ মাঠে আমরাও ততক্ষণ মাঠেই থাকব ইনশাআল্লাহ।”

 

লেভেল-৩ এর শিক্ষার্থী প্রাপ্তি বিশ্বাস বলেন, “নবীন শিক্ষার্থীদের এমন সাহসী সিদ্ধান্ত আসলে অনেক প্রশংসনীয়”

উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে পবিপ্রবি এ্যানিমেল হাজবেন্ডি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং যতদিন না দাবি আদায় হচ্ছে, তারা ক্লাসে ফিরবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork