1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশ-পাকিস্তান মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:২০|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ-পাকিস্তান মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 194 Time View
বাংলাদেশ-পাকিস্তান মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
বাংলাদেশ-পাকিস্তান মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। রবিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের একান্ত বৈঠকে এসব দলিলে স্বাক্ষর হয়।

বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সই হওয়া চুক্তি ও সমঝোতাগুলো হলো:

অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি

দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ কর্মগ্রুপ (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) গঠন

সংস্কৃতি বিনিময় সম্পর্কিত সমঝোতা

বাংলাদেশ ও পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা চুক্তি

দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এবং পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (IPRI)-এর মধ্যে সমঝোতা স্মারক

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর অনেকাংশই তাদের পক্ষ থেকে ইতোমধ্যে সমাধান করা হয়েছে।

সফরের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ইসহাক দারের। একই রাতে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে যাবেন।

উল্লেখ্য, এক যুগ পর এবারই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এলেন। দুই দিনের এই সফরে তিনি এরই মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork