1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:২৭|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
  • 45 Time View

ইউএই প্রতিনিধি : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ গঠন ও উন্নয়নে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষ ও গণমাধ্যমের অনেক প্রত্যাশা রয়েছে। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন ও আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে গণমাধ্যমকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন-
সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) ‘র সভাপতি ও ডিবিসি টেলিভিশন ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দীপ্ত টিভির আরব আমিরাত প্রতিনিধি মাহাবুব হাসান হৃদয়, বাংলা টিভির আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি ও এটিএন নিউজের আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, দৈনিক ইনকিলাবের আরব আমিরাত প্রতিনিধি ছালাহউদ্দিন, প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা টিভি আবুধাবি প্রতিনিধি আবদুল মান্নান, ডিবিসি নিউজ আবুধাবি প্রতিনিধি মোহাম্মদ মঈনুল ইসলাম, ৫২ টিভির ইউএই প্রতিনিধি ওবায়দুল হক মানিক, দৈনিক আজকের সূর্যোদয় আরব আমিরাত প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, দৈনিক ইত্তেফাকের আরব আমিরাত প্রতিনিধি ফয়জুল্লাহ শহিদ, নাগরিক টিভির আরব আমিরাত প্রতিনিধি খোরশেদুল আলম জাসেদ, গাজী টিভির আরব আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, দেশ বার্তার প্রতিনিধি আবু সালেহ, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরওয়ার, গ্লোবাল টেলিভিশন আরব আমিরাত প্রতিনিধি নওশের আলম, একাত্তর টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি আমিনুল হক, যুগান্তর প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সংবাদ প্রতিদিন প্রতিনিধি মাসুম বিল্লাহ, দৈনিক সমাচার প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন, চ্যানেল এস টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, ভালো সংবাদ প্রতিনিধি মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক অনিক, দৈনিক চট্টগ্রামের আরব আমিরাত প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, ঢাকা প্রতিদিনের আরব আমিরাত প্রতিনিধি মোঃ এনাম হোসেন,কে টিভি প্রতিনিধি নুরুল্লাহ শাহজাহান, বিশ্ব বাংলা প্রতিনিধি মাহবুব সরকার, বঙ্গ টিভি মোহাম্মদ সেলিম, সিএনএন বাংলার আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরী, দৈনিক আমার সময় আমিরাতে প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ আরমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork