1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:১০|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬,
  • 23 Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বোটমস। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও ধনকুবের ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করে এ বিজয় অর্জন করেন তিনি।

আটলান্টার সাবেক মেয়র বোটমস বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। নির্বাচনে জয়ী হতে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসন নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোটমসের বিজয়ে জর্জিয়ার বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে আগাম ভোটের সময় থেকেই কৃষ্ণাঙ্গ ভোটারদের ব্যাপক উপস্থিতি তার জয়ের পথ সুগম করে।

তবে নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোটমসকে। প্রচারণার সময় রিপাবলিকানরা দাবি করেন, আটলান্টার মেয়র থাকাকালে তার সময়ে শহরটিতে অপরাধ বেড়েছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল।

এ বিষয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বোটমস বলেন, আটলান্টাকে একটি নেতিবাচক শহর হিসেবে তুলে ধরার এই কৌশল অনেক পুরোনো।

তার এই বিজয়ের মধ্য দিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে টানা তৃতীয়বারের মতো ডেমোক্র্যাটরা একজন কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর পদে প্রার্থী করল। এর আগে ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী স্টেসি আব্রামস রিপাবলিকান ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন।

উল্লেখ্য, জর্জিয়ার বর্তমান গভর্নর ব্রায়ান কেম্প টানা আট বছর দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুযায়ী মেয়াদের সীমা শেষ হওয়ায় আগামী জানুয়ারিতে তিনি পদ ছাড়বেন। তার উত্তরসূরি হিসেবে কেইশা ল্যান্স বোটমসের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork