1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত এড়াতে তেহরানে কাতারের প্রতিনিধিরা - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:৪৪|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত এড়াতে তেহরানে কাতারের প্রতিনিধিরা

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬,
  • 45 Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এড়ানো এবং দুই দেশের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় আবারও ইরানে গেছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিরা। শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে পৌঁছান তাঁরা।

বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটির ভাষ্য অনুযায়ী, ইরানে কাতারের প্রতিনিধিদের এই সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।

এর আগে গত রোববার ইরানের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছিল কাতার। তবে ইরান তা প্রত্যাখ্যান করে। ইরানি কর্মকর্তারা প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। একই সঙ্গে নিজেদের পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখার অবস্থানও পুনর্ব্যক্ত করে তেহরান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করে আলোচনা শুরু হলে ইরানের পারমাণবিক কার্যক্রমকে আলোচনার আওতায় আনতে চায় যুক্তরাষ্ট্র। তবে তেহরানের শর্ত হলো, আলোচনায় অগ্রগতির আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার এবং দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

দুই পক্ষের মধ্যে এসব বিষয়ে মতপার্থক্য থাকায় সমঝোতার পথ এখনো জটিল রয়েছে। এমন পরিস্থিতিতে কাতারের প্রতিনিধিদের তেহরান সফরকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরি এবং সম্ভাব্য সংঘাত এড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

তবে এ সফরে কোনো সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আরব নিউজ ও রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork