1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে কুবির ২য় সমাবর্তন - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:০৫|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে কুবির ২য় সমাবর্তন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 98 Time View
রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে কুবির ২য় সমাবর্তন
রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে কুবির ২য় সমাবর্তন

কুবি প্রতিনিধি, প্রীতম কান্তি গোপ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদন সাপেক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চলতি বছরের আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

রবিবার (৭ সেপ্টেম্বর) সমাবর্তন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রথম সমাবর্তনে যারা অংশ নিয়েছিল তারা ব্যতীত ডিসেম্বরের আগে যাদের অনার্স শেষ হয়ে সার্টিফিকেট হয়ে যাবে, তারাও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আর আমরা একটা ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে তাদের তথ্য সংগ্রহ করব, আর সাথে কিছু স্পন্সরের ব্যবস্থাও করা হবে।

 

জানা যায়, সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ।

 

এ নিয়ে সমাবর্তন কমিটির সহ-আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘সমাবর্তনের শুধু তারিখ নির্ধারণ হয়েছে। অতিথি হিসেবে আছেন মাননীয় উপদেষ্টা সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, ইউজিসির চেয়ারম্যান ও আমাদের উপাচার্য স্যার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork