1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শাকিব-জ্যোতির্ময়ীর রসায়নে ‘পরী’র চমক - dailydeshkantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১২:২০|

শাকিব-জ্যোতির্ময়ীর রসায়নে ‘পরী’র চমক

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 35 Time View

বিনোদন ডেস্ক: ঢাকা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান বরাবরই পর্দায় নতুনত্বের ছাপ রেখে চলেছেন। তবে এবার যেন তিনি নিজেকেই ছাড়িয়ে গেলেন। আসন্ন ‘ঈদুল ফিতর ২০২৬’-এর জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমার রোমান্টিক গান ‘পরী’র মাধ্যমে দুই বাংলার দর্শকদের এক মায়াবী জাদুকরী মুহূর্ত উপহার দিলেন শাকিব।

এই গানে তার সঙ্গে রাজকীয় লুকে ধরা দিয়েছেন ওপার বাংলার পরিচিত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ৩ মিনিট ৩০ সেকেন্ডের দীর্ঘ এই গানটি যেন এক একটি ক্যানভাস। গানে শাকিব খানকে দেখা গেছে লম্বা চুল, কানের দুল আর মাল্টিকালার এমব্রয়ডারি জ্যাকেটে একদমই ভিন্ন এক লুকে।

অন্যদিকে জ্যোতির্ময়ী কুণ্ডু নীল ও লাল শাড়িতে মোহময়ী রূপ ধারণ করেছেন। মরুভূমির তপ্ত বালুর বুকে শাকিব-জ্যোতির্ময়ীর আবেদনময়ী রোমান্স দর্শকদের নজর কেড়েছে। কখনও পাহাড়ের চূড়ায় রাজমহলে, আবার কখনও উটের কাফেলার মাঝে রাজস্থানি আমেজে ধরা দিয়েছে।ব্রেইন সার্জারির পর দোয়া চাইলেন তৌসিফ আহমেদ
নিষিদ্ধের মুখে নোরার গান, ভক্তদের প্রতি জানালেন বিশেষ অনুরোধ

এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় জুটি ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। রবিউল ইসলাম জীবনের কাব্যিক কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন খোদ ইমরান। গানটির প্রতিটি লাইনে ফুটে উঠেছে ভালোবাসার তীব্র আকুতি।

‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ প্রযোজিত ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork