1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:৪২|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 340 Time View

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে প্রিয়াঙ্কা নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে।

প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরালো উপস্থিতির জানান দিয়েছিলেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork