1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:১৯|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 144 Time View

অনলাইন নিউজ: দিনের খেলা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সফরকারী আইরিশরা প্রথম ইনিংসে ২৮৬ রান তোলে। নিজেদের ইনিংসের শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলছেন দুই স্বাগতিক ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনেই ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। যাতে ভর করে বাংলাদেশের দলীয় রানও একশ পেরিয়েছে।

২০.৪ ওভারেই ১০০ রান পূর্ণ করেছে নাজমুল হোসেন শান্ত’র দল। সাদমান সপ্তম টেস্ট ফিফটি পেয়েছেন ৪৯ বলে। বাঁ–হাতি এই ওপেনার ইনিংস সাজিয়েছেন ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে। এ ছাড়া ৭২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রান করেন জয়। যা টেস্টে তার পঞ্চম হাফসেঞ্চুরি।

এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না মাহমুদুল হাসান জয়। এই সিরিজ দিয়ে ফেরাটা তিনি রাঙালেন হাফসেঞ্চুরিতে। তিনি কিছুটা ধীরস্থির হলেও, সাদমান রান তুলেছেন দ্রুতগতিতে। বাংলাদেশের দুই ওপেনারের সামনে সুবিধা করতে পারছেন না আইরিশ বোলাররা। এখন পর্যন্ত করা প্রতি বোলারই ৪.৩-০ এর বেশি গড়ে রান দিয়েছেন। এরই মাঝে দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।

এদিকে, নিজেদের প্রথম ইনিংসে পল স্টার্লিং ৬০, ক্যাড কারমাইকেল ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, ম্যাককার্থি ৩১ এবং জর্ডান নেইল ৩০ রানে ভর করে আয়ারল্যান্ড অলআউট হওয়ার আগে ২৮৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া হাসান, হাসান মুরাদ, তাইজুল ২টি করে এবং নাহিদ রানা এক উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork