ডেক্স রিপোর্ট:
২০২৫ সালের ২৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।
বৈঠক বাতিলের কারণ হিসেবে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ ব্যানারে আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে দূতাবাসের পক্ষ থেকে বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
সিইসির একান্ত সচিব আশরাফুল আলম জানান, “পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটি জানানো হয়েছে।”
এই বৈঠকটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে চলমান আলোচনার অংশ ছিল।