1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সিরিজ জয়ের মিশনে আজ মাঠে বাংলাদেশ - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:০৫|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 99 Time View
সিরিজ জয়ের মিশনে আজ মাঠে বাংলাদেশ
সিরিজ জয়ের মিশনে আজ মাঠে বাংলাদেশ

এশিয়া কাপের প্রস্তুতি মিশনটা দুর্দান্তভাবেই শুরু করেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী লিটন দাসের দল আজ সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে লড়াই। জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

প্রথম ম্যাচে বল হাতে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ। ব্যাট হাতে অর্ধশতক হাঁকিয়েছেন অধিনায়ক লিটন দাস। দুজনেরই ফর্ম এশিয়া কাপের আগে বাংলাদেশকে বাড়তি স্বস্তি দিচ্ছে। তবে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে আরও কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে লাল-সবুজের জন্য। গ্রুপ পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে হংকং (১১ সেপ্টেম্বর), শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর) এবং আফগানিস্তানের (১৬ সেপ্টেম্বর)।

আজকের ম্যাচ সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

এছাড়া দিনজুড়ে থাকছে আরও নানা খেলার আয়োজন। ত্রিদেশীয় সিরিজে রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান, ম্যাচটি দেখাবে পিটিভি ও ফ্যানকোড। একই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে ত্রিনবাগো ও সেন্ট কিটস, সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

হকির এশিয়া কাপে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া। এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে মুখোমুখি হবে মালয়েশিয়া-চাইনিজ তাইপে, খেলা দেখাবে সনি স্পোর্টস টেন ২।

রাত ৯টা থেকে স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে টেনিসের জমজমাট আসর ইউএস ওপেনও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork