1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:৫২|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 126 Time View

অনলাইন নিউজ: ওয়েস্ট ইন্ডিজের জোড়া আঘাতে দুই ব্যাটারের বিদায়ের পর নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেন ড্যারিল মিচেল। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। ক্রাইস্টচার্চে এই ইনিংস খেলার পথে তার কুচকিতে টান পড়ে। তাই সিরিজের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের সাত রানের জয়ে মিচেল ১১৮ বলে ১১৯ রান করেন। স্ক্যান করাতে তাকে ক্রাইস্টচার্চে থাকতে হচ্ছে। তাকে নিয়ে অনিশ্চয়তা থাকায় নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে হেনরি নিকলসকে।

মিচেলকে হারানো দলের জন্য বড় ধাক্কা। এই মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল তার হাতে। সবশেষ ম্যাচে দলকে বিপদ থেকে উদ্ধার করে অধিনায়ক মিচেল স্যান্টনারের প্রশংসা কুড়ান তিনি, ‘সে বিপদের রক্ষাকর্তা। চমৎকার খেলেছে সে, এক পায়ের ওপর ভর করে শেষ পর্যন্ত।’

মিচেল যদি খেলতে না পারেন, তাহলে নিকলসকে একাদশে জায়গা পেতে লড়তে হবে মার্ক চাপম্যানের সঙ্গে। এই বছর চার ওয়ানডে খেলে ১০১.৩৩ গড় চাপম্যানের। কিন্তু কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছে না তার। অন্যদিকে ওটাগো ও অকল্যান্ডের বিপক্ষে ফোর্ড ট্রফিতে টানা দুই সেঞ্চুরিতে ৭৬.৫০ গড়ে ৩০৬ রান করে প্রতিযোগিতার শীর্ষ ব্যাটার নিকলস।

ইনজুরির কারণে এই সিরিজে এরই মধ্যে মোহাম্মদ আব্বাস, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রোর্কে, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্সকে ছাড়া খেলছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে কুচকির সমস্যায় পড়েছেন কেন উইলিয়ামসন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার কারণেই মূলত তাকে এই সিরিজে বিবেচনা করেননি নির্বাচকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork