1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সৌদির অধিকাংশ নারী রাতে একা হাঁটাকে নিরাপদ মনে করেন - dailydeshkantha
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩৮|
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

সৌদির অধিকাংশ নারী রাতে একা হাঁটাকে নিরাপদ মনে করেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৩০, ২০২৬,
  • 218 Time View

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের জি-২০ জোটভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে সৌদি আরব। দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)–এর তথ্যের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ৯৭ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন, নিজেদের এলাকায় রাতে একা চলাফেরা করা নিরাপদ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে ৯৭ শতাংশ রাতে একা হাঁটাকে নিরাপদ মনে করেন। তাদের মধ্যে ৮৬ শতাংশ এটিকে ‘খুবই নিরাপদ’ এবং ১১ শতাংশ ‘নিরাপদ’ বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, দেশটির ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ৯৪ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, তারা রাতে নিজ এলাকায় একা হাঁটতে নিরাপদ বোধ করেন। এর মধ্যে ৮১ দশমিক ৭ শতাংশ নারী এটিকে ‘খুবই নিরাপদ’ বলে মনে করেন।

শুধু নারী-পুরুষ নয়, সৌদির বয়স্ক নাগরিকদের মধ্যেও রাতে একা চলাচল নিয়ে নিরাপত্তার অনুভূতি রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

জি-২০ জোটভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, বাংলাদেশ নয়—বরং আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।

সূত্র: সৌদি গ্যাজেট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork